Ek Dojon Golpo: কালীপুজোর মধ্যেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

কালীপুজোর মধ্যেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। শক্তি বাড়িয়ে সাগর দ্বীপ থেকে ২৪০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ঘণ্টায় ২৮ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত দুই ২৪ পরগনায় ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। নৈহাটির কাঠগোলায় মণ্ডপের কাছে ভেঙে পড়ল বাঁশ-প্লাইউডের গেট । পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত নবান্ন, খোলা হয়েছে কন্ট্রোলরুম। 

 

শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। 
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola