Ek Dozen Golpo: ৪ রাজ্যের ৫ উপনির্বাচনেই হার বিজেপির। Bangla News

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  17 Apr 2022 12:02 AM (IST)
ABP News

৪ রাজ্যের ৫ উপনির্বাচনে দাঁত ফোটাতে পারল না বিজেপি! আসানসোল লোকসভাও তাদের হাতছাড়া হল। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর ও ছত্তীসগঢ়ের খৈরাগড় বিধানসভায় জিতেছে কংগ্রেস। বিহারের বোচাহানে জয়ী আরজেডি।


আগামীর রণকৌশল নাকি সরাসরি কংগ্রেসে যোগ? জল্পনা বাড়িয়ে ফের সনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক পিকে-র। কোনও প্রভাব পড়বে না, কটাক্ষ বিজেপির।


চার দিন পার। এখনও ধরা পড়েনি বেহালাকাণ্ডের মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। পুলিশ জানিয়ছে, বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।


ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! ঘটনা ধামাচাপা দিতে টাকার প্রলোভন! রাজি না হওয়ায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ! শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকে। কাশীপুর থানায় অভিযোগ করেছেন মহিলা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


হাঁসখালি থেকে শান্তিনিকেতন বা কাকদ্বীপ। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিশিষ্টজনেদের একাংশ। পাশাপাশি, হাঁসখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। আজ প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্তি বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, কবি কাজি কামাল নাসের, অভিনেতা দেবদূত ঘোষ মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানান। তাঁদের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকা উচিত নয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


কারও মন্তব্যে বা কাজে দল অস্বস্তিতে পড়লে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ বৈঠকে বসে তৃণমূলের নবগঠিত শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, শৃঙ্খলারক্ষা কমিটির প্রথম বৈঠকে এরকম একাধিক নির্দেশিকা তৈরি করা হয়েছে।


মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙলেন মত্ত চালক। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যাওয়ার প্রতিবাদ করাতেই হামলার অভিযোগ। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ। অন্যদিকে, শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর।


পানিহাটিতে মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের কিশোরের। তার ভিত্তিতে চাঞ্চল্য ছড়ায় পানিহাটির নরসিংহ দত্ত রোডে। মাটি খুঁড়ে তল্লাশির পর অবশ্য কিছু পাওয়া যায়নি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ek Dozen Golpo: ৪ রাজ্যের ৫ উপনির্বাচনেই হার বিজেপির। Bangla News

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন