✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ekhon Kolkata (2): ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় রাজ্য পুলিশের SIT-এর ওপরেই আস্থা রাখল হাইকোর্ট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  21 Jun 2022 08:12 PM (IST)
ABP News

হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় রাজ্য পুলিশের SIT-এর ওপরেই আস্থা রাখল হাইকোর্ট। সিবিআই-কে মামলা হস্তান্তরের প্রয়োজন নেই, দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করবে SIT। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাব, প্রতিক্রিয়া আনিস খানের বাবা সালেম খানের। এ বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে আমতার বাড়িতে আনিস খানের মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশের SIT। কিন্তু পুলিশি তদন্তে আস্থা রাখতে না পেরে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আনিসের পরিবার। ঘটনার দিন দুই পুলিশ কর্মীর আনিসের বাড়ির দোতলায় ওঠা ও পরে আনিসের মৃতদেহ উদ্ধার, মাঝের সময়টায় ঠিক কী ঘটেছিল, আদালতে তার সদুত্তর দিতে পারেনি রাজ্য পুলিশের SIT। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকায়, মানুষ বা মৃতের পরিবার তাদের তদন্তে ভরসা রাখবে কিনা, মামলার শুনানিতে এর আগে প্রশ্ন তোলেন বিচারপতি রাজশেখর মান্থা। 


অবশেষে নার্সিং স্টাফ গ্রেড ২ পদে কাজে যোগ দিলেন কেতুগ্রামের রেণু খাতুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এক সপ্তাহ আগেই দুর্গাপুরে রেণুর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আজ পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজে যোগ দেন রেনু। নতুন করে স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত রেনু এই অফিসেই কাজ করবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়। প্রতিবন্ধকতা কর্মজীবনে কোনও প্রভাব পড়বে না, প্রতিক্রিয়া রেণু খাতুনের। সরকারি চাকরি পাওয়ার জন্য হাত কেটে নিয়েছিলেন স্বামী, সেই চাকরিতেই যোগ দিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেণু। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ekhon Kolkata (2): ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় রাজ্য পুলিশের SIT-এর ওপরেই আস্থা রাখল হাইকোর্ট

TRENDING VIDEOS

CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা13 Hour ago

১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?13 Hour ago

"১০৫টা পুলিশ এক লক্ষ মানুষকে সামলাতে পারে?...", প্রশ্ন CM Suvendu Adhikari-এর13 Hour ago

নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP13 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.