OBC Case: বিধানসভা ভোটের একবছরও বাকি নেই, এরমধ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের

ABP Ananda  |  18 Jun 2025 08:20 AM (IST)
ABP News

ABP Ananda Live: বিধানসভা ভোটের একবছরও বাকি নেই। তার আগে গত কয়েক মাস ধরেই রাজ্যে তৃণমূল-বিজেপির সংঘাতে বারবার উঠে এসেছে হিন্দু মুসলমান ইস্যু। ওবিসি সংরক্ষণ নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ফের শুরু হয়েছে মেরুকরণের রাজনীতি। বিরোধী দলনেতার অভিযোগ, ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্য়ানার্জির সরকার হিন্দু  OBC-দের বঞ্চিত করে সংরক্ষণ দিতে গিয়েছিল। হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফেও। আর ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে দু'পক্ষকেই দুষেছে বাম-কংগ্রেস। 


 


সোশাল মিডিয়ায় একের পর এক হুঙ্কার। ইরান-ইজরায়েলের একে অপরকে লক্ষ্য করে হামলা-পাল্টা হামলার মধ্যেই সুর চড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার মতো কোনও কাজ "এখনকার মতো" করবে না আমেরিকা। আমেরিকা চাইলে আগেই তাঁকে হত্যা করতে পারত, কিন্তু তা থেকে বিরত আছে বলে Truth Social -এ পোস্ট করেছেন ট্রাম্প। এর পিছনে কারণও দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, আমেরিকার সাধারণ নাগরিক এবং বাহিনীর বিরুদ্ধে কোনও প্রত্যাঘাত এড়াতে তারা এমনটা না করার সিদ্ধান্ত নিয়েছে।


এর পাশাপাশি ইরানের উদ্দেশে ট্রাম্প হুঙ্কার ছাড়েন, "নিঃশর্ত আত্মসমর্পণ" করতে হবে। Truth Social -এ তিনি লিখেছেন, "আমরা জানি ঠিক কোথায় তথাকথিত 'সর্বোচ্চ নেতা' লুকিয়ে আছেন। উনি খুব সহজ টার্গেট, কিন্তু ওখানে নিরাপদে আছেন-আমরা ওঁকে হত্যা করব না, অন্তত এখনকার মতো নয়।" তাঁর সংযোজন, "আমরা সাধারণ নাগরিক বা আমেরিকার জওয়ানদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক চাই না। আমাদের ধৈর্য্য ক্রমশ ভেঙে যাচ্ছে।" পাশাপাশি তিনি একটি পোস্টে বড় হাতে লিখেছেন, "UNCONDITIONAL SURRENDER!" অর্থাৎ, ইরানের কাছে "নিঃশর্ত আত্মসমর্পণ" চান তিনি।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • OBC Case: বিধানসভা ভোটের একবছরও বাকি নেই, এরমধ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন