Hooghly Elephant: হুগলির আরামবাগের লোকালয়ে ঢুকে পড়ল হাতি, আতঙ্কিত এলাকাবাসী
জঙ্গল মহল (Jungle Mahal) নয়, সাতসকালে হুগলির (Hooghly) আরামবাগের (Arambag) লোকালয়ে ঢুকে পড়ল হাতি (Elephant)। পশ্চিম মেদিনীপুরের দিক থেকে গোঘাট (Goghat) হয়ে আরামবাগে ঢুকে পড়ে শাবক-সহ দাঁতালটি। বর্তমানে আরামবাগের কালীপুরের একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে। লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দাঁতালটি জমির ফসল নষ্ট করেছে বলে তাঁদের অভিযোগ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। হাতি তাড়াতে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের হুলা পার্টিকেও খবর দেওয়া হয়েছে।