Kuntal Ghosh : কুন্তল ঘোষের মোবাইল থেকে ডিলিট করা মেসেজ উদ্ধার, গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে। Bangla News
নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বুধবার ফের তলব করল ইডি। সূত্রের খবর, শান্তনুর দুটি আই ফোনের মোবাইল বাজেয়াপ্ত করে নতুন তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেনিয়েই তাঁকে জিজ্ঞাসা করতে চান ইডি আধিকারিকরা (ED)। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মোবাইলেও মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকা-সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ডিলিট করা মেসেজও সাইবার বিশেষজ্ঞদের (Cyber Expert) দিয়ে উদ্ধার করা হয়েছে, খবর সূত্রের।