Bhai Dooj in Politics: ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ফোঁটা দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে
আজ ভ্রাতৃদ্বিতীয়া। ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন।পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার নিয়ে ফোঁটা নিতে প্রস্তুত। ভ্রাতৃদ্বিতীয় উপলক্ষ্যে ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ফোঁটা দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে।
Tags :
Bangla News Bangla News Live Bhai-Dooj Bhai Fota ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Khogen Murmu Sreerupa