Mayapur ISKCON Temple: সরকারি বিধিকে মান্যতা, মায়াপুর ইসকন মন্দিরে আবাসিক ও দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2021 05:05 PM (IST)

সরকারি লকডাউনকে মান্যতা। নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে আবাসিক ও দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মন্দিরে নিত্যপুজো চলবে। একমাত্র পূজারী প্রবেশ করতে পারবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। দর্শনার্থীরা ইসকনের মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন না।