Seikh Sahajahan: ৩৩ দিন পরও ফেরার শেখ শাহজাহান। ABP Ananda Live
ABP Ananda | 07 Feb 2024 11:46 AM (IST)

West Bengal News: সন্দেশখালিতে (Sandeshkhali) ইডি-র (ED) উপর হামলার পর ৩৩ দিন পার। এখনও ফেরার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডের তদন্তে সন্দেশখালির শেখ শাহজাহানকে আজ ফের তলব ইডির। সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। এর আগে গত ২৯ জানুয়ারি শেখ শাহজাহানকে তলব করেছিল ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি সন্দেশখালির 'বেতাজ বাদশা'। আগাম জামিন চেয়ে আইনজীবী মারফত দ্বারস্থ হয়েছেন আদালতের। ইডির দ্বিতীয় তলবে কি সিজিও কমপ্লেক্সে হাজির হবেন শেখ শাহজাহান? অন্যদিকে সন্দেশখালিকাণ্ডের তদন্তে পুলিশ নয় শুধু সিবিআই চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে ইডি। ABP Ananda Live