Jhalda Municipality: ঝালদা পুরসভা দখল করে নেওয়ার পরও, শাসকের মধ্য়ে দ্বন্দ্ব অব্যাহত? | ABP Ananda LIVE
'কংগ্রেস থেকে তৃণমূলে আসা কাউন্সিলরদের যোগদান প্রক্রিয়া অসম্পূর্ণ। দলের গাইডলাইন, যাঁরা তৃণমূলের টিকিটে লড়বেন, তাঁদেরকেই পদ দেওয়া হবে'। মন্তব্য় ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তবে কি ঝালদা পুরসভা দখল করে নেওয়ার পরও, শাসকের মধ্য়ে দ্বন্দ্ব? সুরেশ আগরওয়ালের মন্তব্য়ে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এই নিয়ে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস।