West Midnapore: ফের ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন প্রাক্তন কাউন্সিলর-সহ একাধিক কর্মী
West Midnapore: বাঁকুড়ার (Bankura) পর এবার মেদিনীপুর (West Midnapore)। তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality) প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা, দাবি কংগ্রেসের। টিকিট না পেয়ে দলত্যাগ বলে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।