Siliguri: শিলিগুড়ির হকার্স কর্নারে উচ্ছেদ অভিযান চালাল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2021 03:42 PM (IST)

শিলিগুড়ির হকার্স কর্নারে উচ্ছেদ অভিযান চালাল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। প্রশাসন সূত্রে খবর, ভোটের সময় এসজেডিএ-র জমি দখল করে রাতারাতি তৈরি হয় বাড়ি, অস্থায়ী দোকান। স্থানীয় ব্যবসায়ীরা এনিয়ে অভিযোগ জানান। এরপর আজ সকালে পে লোডারের সাহায্যে বেআইনি নির্মাণ ভেঙে দেয় এসজেডিএ। জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।