Kolkata News : শহর জুড়ে চলছে উচ্ছেদ অভিযান, কান্নায় ভেঙে পড়লেন এক হকার। ABP Ananda LIVE

ABP Ananda LIVE: এবার কলকাতার(kolkata) বুকে চলল বুলডোজার (bulldozer)! জবরদখল মুক্ত করতে বেহালায় নামল বুলডোজার। বেহালায় জবরদখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান। দোকান ভেঙে দেওয়ায় কান্নায় ভেঙে পড়লেন বেহালার দোকানদার । দোকানদারের বক্তব্য হটাৎ করে সব কিছু শেষ হয়ে গেল , রুটি রুজি বন্ধ হয়ে যাবে , দোকান আমাদের সম্বল এটা দিয়ে আমাদের সংসার চলে ।  

আরও খবর, যদুবাবু বাজারে চলছে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান। গতকাল ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন আজ কলকাতার পুরসভার (kolkata municipality)আধিকারিকরা রয়েছন এবং তাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। তিনি সরাসরি হকারদের সঙ্গে দোকানদারদের সঙ্গে  কথা বলছেন। চলার পথ ছেড়ে কতটা জায়গাতে তারা জিনিসপত্র রাখতে পারবে সেই নিয়ে কথা বললেন তৃণমূল কাউন্সিলর( TMC Councellor)।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola