Kasba News: কসবাকাণ্ডে নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে তথ্যপ্রমাণ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কসবাকাণ্ডে নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে তথ্যপ্রমাণ ১. নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে সিসিটিভি ফুটেজ ।২. মিলে যাচ্ছে মনোজিতের মোবাইল থেকে উদ্ধার হওয়া ভিডিও ৩. নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে মেডিক্যাল রিপোর্ট ৪. সামনের দোকান থেকে ইনহেলার কেনার প্রমাণও মিলেছে
আরও খবর...
সপ্তাহের প্রথম দিন মেট্রোয় ভোগান্তি। জল জমার সমস্যা মেটার পর ২২ মিনিট পর বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ। সকাল ১১টা ২০-তে বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। তার জেরে আপাতত নিউ গড়িয়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। এর আগে চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে মেট্রো চলাচল ব্যাহত হয়। নিউ গড়িয়া থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
সকাল ১০টা ৫৮-য় পরিষেবা স্বাভাবিক হওয়ার পর, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা।