Kamarhati Municipality : নির্বাচন ঘিরে কামারহাটি পুরসভায় ধুন্ধুমার ! প্রাক্তন বাম বিধায়ককে 'ধাক্কা'
কামারহাটি (Kamarhati Municipality) পুরসভার কর্মচারী সমবায় সমিতির নির্বাচন ঘিরে তুলকালাম। সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়ককে ধাক্কা মেরে বের করে দেন পুরসভার নিরাপত্তারক্ষী। ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বামেরা। কামারহাটি কর্মচারী সমবায় সমিতির ১২টি আসনে ভোট হচ্ছে।