Gopal Dalpati: মুখ খুললেন গোপাল দলপতির প্রাক্তন শ্বশুর | ABP Ananda LIVE

অন্যদিকে আবার এবিপি আনন্দর (ABP Ananda) ক্যামেরার সামনে মুখ খুলেছেন দলপতির প্রথম স্ত্রীর বাবা। গোপালের প্রাক্তন শ্বশুর তপন রায়চৌধুরীর দাবি, গোপাল (Gopal DalpatI) ভাল ছিল না। আমার মেয়েকে ভুল বুঝিয়ে বিয়ে করেছিল। গোপালের সঙ্গে এমন কিছু হয়েছিল, যাতে মেয়ে ওকে ছেড়ে চলে আসে। ১৩ বছর আগে ডিভোর্স (Divorce) হয়ে যায়। গোপালকে মেরেওছিলাম। তিহাড় জেলে বন্দি ছিল কেন জানতে চাওয়ায়, গোপাল জানায়, জেল দেখতে গিয়েছিল। এমনই দাবি করলেন গোপাল দলপতির প্রাক্তন শ্বশুর। হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে চেনেন না বলেও তিনি জানিয়েছেন।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola