বোমা বিস্ফোরণে কাঁপল পূর্ব বর্ধমানের গলসি, এলাকায় চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2021 12:27 PM (IST)

পূর্ব বর্ধমানের গলসিতে বাড়ির সামনে বিস্ফোরণ। বাড়ির উঠোনে পুকুরের ধারে বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে বর্ধমান আদালতে তোলা হবে। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।