Egra Incident: বগটুইয়ের পর এবার এগরায় মৃত্যুমিছিল, বিস্ফোরণকাণ্ডে এফআইআর পুলিশের
ABP Ananda | 17 May 2023 10:29 AM (IST)

এগরায় বিস্ফোরণের দায়, কার্যত এলাকার পঞ্চায়েতের ওপর চাপালেন মুখ্য়মন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন ওই বেআইনি বাজি কারখানা সম্পর্কে তথ্য় ছিল না পঞ্চায়েতের কাছে? মুখ্য়মন্ত্রীর দাবি, আগে পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল। ২ মাস আগে নির্দলদের সমর্থনে দখল নেয় বিজেপি। এদিকে, পঞ্চায়েত প্রধানের বক্তব্য়, তাঁরা পঞ্চায়েত চালালেও, যাঁরা লাইসেন্স দেন, তাঁরাই এর জন্য় দায়ী।