Tapas Pal: শাসকদলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ তাপস পালের পরিবারের। ABP Ananda Live

West Bengal News: শাসকের বিরুদ্ধে মুখ খুলে তাপস পালের (Tapas Pal) পরিবারই একঘরে! বাড়িতে পুলিশ ডেকে অভিযোগ তাপস পালের স্ত্রী ও কন্যার। 'অসহযোগিতা চলছে, দুর্ব্যবহার চলছে, কাজের লোক আসছে না'। 'যাদের জন্য তাপস করেছে, তারাই দুর্ব্যবহার করছে'। চাঞ্চল্যকর অভিযোগ তাপস পালের স্ত্রী নন্দিনীর। নিরাপত্তাহীনতা বোধ করছি, আমি ভেঙে পড়েছি, বললেন তাপস পালের কন্যা। শাসকের বিরুদ্ধে মুখ খুলেছি, তাদের ইন্ধন ছাড়া এই কাজ কে করবে, অভিযোগ তাপস পালের স্ত্রীর। 'এখন মনে হচ্ছে ব্রিটিশ আমল, বাম আমল ভালো ছিল'। শিরদাঁড়া বেচে এই দল করতে হয়, বাবা পারেনি, দাবি তাপস-কন্যা সোহিনীর। 'অভিযোগ জানাতে রাজ্যের এক মন্ত্রীকে ফোন করলেও ধরেননি'। সমস্তটা জানিয়েছি কুণাল ঘোষকে ফোন করে, দাবি তাপস পালের স্ত্রী-র। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola