Alipurduar: আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতিতে সিবিআই হানার দিনই সামনে এল বিস্ফোরক অভিযোগ | ABP Ananda LIVE

আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতিতে সিবিআই হানার দিনই সামনে এল বিস্ফোরক অভিযোগ। মহিলা আমানতকারীর অভিযোগ, টাকা চাইতে গেলে কুকুর লেলিয়ে দেন সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী। দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিলেন আমানতকারীদের। চালাঘর থেকে রাতারাতি দোতলা বাড়ি। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর ভোলবদলে অবাক হন প্রতিবেশীরাও। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেই এই বাড়বাড়ন্ত বলে তাঁদের অনুমান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola