Bhatar News: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে চরম বিশৃঙ্খলা, দুই গোষ্ঠীর মধ্যে বচসা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভাতারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । তৃণমূলের বিজয়া সম্মিলনীতে চরম বিশৃঙ্খলা । মঞ্চে অনুষ্ঠান শুরুর পর মিছিলে বাজনা বাজিয়ে আসা নিয়ে বিবাদ । রাস্তায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা । বিশৃঙ্খলার জেরে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে বিজয়া সম্মিলনীর সমাপ্তি ঘোষণা

আরও খবর..

বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের।
সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।

'কী ভাবে আর জি কর মেডিক্যালে দুর্নীতি? সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার নথি দিলেন জুনিয়র ডাক্তাররা। 'কী ভাবে ঘনিষ্ঠদের হাসপাতালের টেন্ডার দিতেন সন্দীপ ঘোষ? বেশি দাম দেখিয়ে হাসপাতালের যন্ত্রাংশ কিনেছেন সন্দীপ ঘোষ',
নবান্নের বৈঠকে নথি তুলে দিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের। মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola