Fake Call Center : নাগেরবাজারে ভুয়ো কল সেন্টার খুলে রমরমিয়ে প্রতারণা চক্র
ABP Ananda | 27 Mar 2023 06:56 AM (IST)

ঋণ ( loan ) পাইয়ে দেওয়ার নামে কাকদ্বীপের ( Kakdwip ) এক বাসিন্দার কাছ থেকে ৫ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। দমদমের নাগেরবাজারে ভুয়ো কল সেন্টার ( Call Center ) খুলে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানার পুলিশ।