Passport Scam : ঠিকানা আছে, কিন্তু লোক নেই! পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ABP Ananda  |  08 Jan 2025 10:58 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : ঠিকানা আছে, কিন্তু লোক নেই! আবার, যে পিনকোড আছে, তা সেই ঠিকানার নয়! পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে নেমে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। পাসপোর্টের আবেদনপত্র ৩৭টি। যার একটি ছাড়া সবক'টি ঠিকানাই উল্টোডাঙা চত্বরের! তার চেয়েও আশ্চর্যের বিষয় ৩৭টির মধ্য়ে ৩৬টিরই পিন কোড 'কলকাতা ৭০০০৯৪'। 


 


পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট, ' ৩ হাজার ফেললেই..' ! 


এদিকে পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট! পুলিশ সূত্রে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। 'ভুয়ো আধার কার্ডের জন্য দিতে ১৫ হাজার। ৩ হাজার ফেললেই ভুয়ো প্যান কার্ড। জাল বার্থ সার্টিফিকেটে রেট ১২ হাজার টাকা। টাকা ফেললেই হাতেনাতে তৈরি জাল পরিচয়পত্র। জাল পরিচয়পত্র দিয়েই তৈরি হত 'আসল' পাসপোর্ট।জাল পাসপোর্টের জাল ছড়িয়ে বারাসাতেও! 'মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র'। মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র। কোর্টের মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাস গ্রেফতার। অভিযুক্ত সমীর আদালতের কেউ নন, দাবি ল-ক্লার্ক সংগঠনের।


পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! সম্প্রতি গ্রেফতার হন কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে দাবি, জোড়-বিজোড় তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। সমরেশ বিশ্বাস থেকে মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ,অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্র যে কীভাবে ছড়িয়ে পড়েছে, তা একের পর এক গ্রেফতারি থেকেই স্পষ্ট। আর এরইমধ্য়ে উঠে এল আরও এক চাঞ্চল্য়কর তথ্য় , সর্ষের মধ্যেই ছিল 'ভূত'।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Passport Scam : ঠিকানা আছে, কিন্তু লোক নেই! পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন