Fake Voter: দুই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভোটার একজন, এপিক নম্বরও এক, অথচ দুই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে । বাংলার পাশাপাশি, সিকিমেরও ভোটার! । তৃণমূলের ভোটার তালিকা স্ক্রুটিনি অভিযানে, শিলিগুড়িতে হদিশ এমনই এক ভোটারের, দাবি শিলিগুড়ির ডেপুটি মেয়রের । ভোটার তালিকায় শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীরা রায়ের ঠিকানা হিসেবে দার্জিলিঙের শিলিগুড়ির উল্লেখ
আবার, একই এপিক নম্বরে ওই একই ভোটারের ঠিকানা দেখাচ্ছে সিকিমের নামচি ! 

হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন।  নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়ার পথে গুলি করে খুন। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM. তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।

যাদবপুরকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে টনক নড়ল পুলিশের

যাদবপুরকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে টনক নড়ল পুলিশের। হাইকোর্টের রিপোর্ট তলবের পর ইন্দ্রানুজের অভিযোগের তদন্তে তৎপর পুলিশ। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ড। হাসপাতালে গিয়ে উপাচার্যের সঙ্গেও কথা পুলিশের। VC-র ছেঁড়া পাঞ্জাবি সংগ্রহ তদন্তকারীদের। CPM নেতা সৃজন ভট্টাচার্যকে আজ যাদবপুর থানায় তলব 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola