Fatafat: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের আবেদনে সায় হাইকোর্টের

সকাল সাড়ে ১০টায় ভুবনেশ্বর এইমসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিবকে ঘিরে হাসপাতালের গেটে স্লোগান।  

 

ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।ওজন, রক্তচাপ, পালস রেট পরীক্ষা। মেডিক্যাল টেস্ট নিয়ে আলোচনা। বুকে ব্যথা হচ্ছে কি না, জানতে চাওয়া হল তাও।

 

পার্থকে দেখতে ভিড় চিকিত্সা করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয়দের। অনেকে তুললেন ছবি। হাসপাতালে শান্তি বজায় রাখতে মাইকে আবেদন। 

 

কলকাতা থেকে ১ ঘণ্টা ১৫ মিনিটে ভুবনেশ্বর বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে ইঙ্গিতে মন্ত্রী বোঝালেন, ভাল নেই শরীর। 

 

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের আবেদনে সায় হাইকোর্টের। ১৩ জন অভিযুক্তের জামিন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola