IC Raid: রাজ্য দুর্নীতি দমন শাখার স্ক্যানারে আরও কয়েকজন পুলিশ ইনস্পেক্টর

রাজ্য দুর্নীতি দমন শাখার স্ক্যানারে আরও কয়েকজন পুলিশ ইনস্পেক্টর। রাজ্য দুর্নীতি দমন শাখার নজরে বিডিও-সহ কয়েকজন সরকারি আধিকারিকও । গতকাল একযোগে ২ থানার আইসির বাড়িতে অভিযান চালায় রাজ্য দুর্নীতি দমন শাখা। রাজ্যের ২ থানার আইসির বিরুদ্ধে অভিযান চালায় রাজ্যেরই তদন্তকারী সংস্থা । শিলিগুড়ির মাটিগাড়া ও মালদার চাঁচলের আইসির বাড়িতে দুর্নীতি দমন শাখা তল্লাশি। জলপাইগুড়ি ব্লক অফিসের এক কর্মীর বাড়িতেও তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখা। তল্লাশিতে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে, খবর দুর্নীতি দমন শাখা সূত্রে । দিন তিনেক আগে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরের বাড়িতেও অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ঘুষ, আয় বহিভূর্ত সম্পত্তির অভিযোগ, খবর সূত্রের । অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা রুজু, এসিবি সূত্রে খবর। ইতিমধ্যেই বেশ কয়েকজন অফিসারকে এসিবি দফতরে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের জন্য স্ক্যানারে থাকা অফিসারদেরও তালিকা তৈরি, এসিবি সূত্রে খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola