Jadavpur University : অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল সিসি ক্যামেরা
ABP Ananda | 23 Sep 2023 05:11 PM (IST)

পড়ুয়ামৃত্যুর প্রায় দেড় মাস পর অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল সিসি ক্যামেরা। মোট ২৯ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গেটেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এর মধ্যে আছে ৬টি অত্যাধুনিক এএনপিআর ক্যামেরাও। এএনপিআর ক্যামেরায় যে কোনও গাড়ি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকলে তার নম্বর প্লেটের ছবি উঠবে। এছাড়া ২১টি হাইএন্ড বুলেট ক্যামেরাও বসানো হচ্ছে । সিসিটিভি মনিটরিং-এর জন্য তৈরি হয়েছে সার্ভার রুমও