Recruitment Scam: প্রায় ৬৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন | ABPAnandalive
ABP Ananda | 17 Apr 2023 03:14 PM (IST)

Recruitment Scam: প্রায় ৬৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন (Mobile Phone)।শুক্রবার বিকেলে পুকুরে দুটি মোবাইল ফোনই ফেলে দিয়েছিলেন শাসক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibon Krishna Saha)। বড়ঞার তৃণমূল বিধায়কের একটি ফোন উদ্ধার হয় রবিবার সকালে। ৬৬ ঘণ্টা পরে উদ্ধার হল দ্বিতীয় ফোনটি। সিবিআইয়ের তল্লাশি অভিযানে বিধায়কের বাড়ির অদূরে ঝোপ থেকে উদ্ধার হয়েছে ৫টি ব্যাগ। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এই ব্যাগগুলিতে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি মিলেছে। ভোরবেলা জীবনকৃষ্ণকে গ্রেফতারের পর, কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে সিবিআই। আজই বড়ঞার তৃণমূল বিধায়ককে তোলা হবে আলিপুর আদালতে।