College Admission Portal: অবশেষে রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল

ABP Ananda LIVE: অবশেষে রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল। ২৪ জুন থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে পোর্টাল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola