State Budget রাজ্যের বাজেট আজ পেশ করেছেন অর্থমন্ত্রী, বাজেটে কী কী পেলো রাজ্য ? | ABP Ananda Live

ABP Ananda  |  15 Feb 2023 07:47 PM (IST)
ABP News

State Budget: রাজ্য বাজেটে (State Budget) ৩ শতাংশ বাড়ল সরকারি কর্মীদের (government employee) ডিএ (DA)। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের (Retried government employee ) মহার্ঘ ভাতাও বাড়ল ৩ শতাংশ । মার্চ থেকেই বর্ধিত ডিএ কার্যকর, ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhatterjee)।এবার যুব সমাজের জন্য ক্রেডিট কার্ডের (Credit Card) ঘোষণা রাজ্যে। বাজেট (West Bengal Budget) পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, '১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ।'  চলতি বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) । তার আগে যুব সমাজের জন্য ঘোষণা রাজ্যের। এদিন বাজেট পেশ পর্বে অর্থমন্ত্রী বলেন, "১৮-৪৫ বছরের মধ্যে ২ লক্ষ যবুক-যুবতী তাঁদের স্বনিযুক্তিমূলক কাজে জন্য আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক মারফত ঋণ নিতে পারবে।' এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) নিয়ে বিশাল বড় ঘোষণা রাজ্য বাজেটে (State Budget)। বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • State Budget রাজ্যের বাজেট আজ পেশ করেছেন অর্থমন্ত্রী, বাজেটে কী কী পেলো রাজ্য ? | ABP Ananda Live

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ9 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা10 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের10 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন