New Town: নিউটাউনের অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৮টি দোকান | ABP Ananda LIVE
ABP Ananda | 12 Feb 2023 07:53 AM (IST)

নিউটাউনের (Newtown) শাপুরজির (Sapoorji) মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন (Fire)। ভস্মীভূত ৮টি দোকান। গতকাল রাত ৩টে নাগাদ শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিনের সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।