New Town: গভীর রাতে নিউটাউনের শাপুরজির মোড়ে বাজারে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
গভীর রাতে নিউটাউনের ( Newtown ) শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন। ভস্মীভূত অন্তত ৮টি দোকান। গতকাল রাত ৩টে নাগাদ শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে আগুন ( Newtown Fire ) লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিনের সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের ওপর দিয়েই গিয়েছে হাইটেনশন তার। স্থানীয়দের অনুমান, সেই তার ছিঁড়েই কোনওভাবে আগুন ছড়ায়। বছর তিনেক আগে একই জায়গায় আগুন লাগে। এদিনের অগ্নিকাণ্ডে ফিরল আতঙ্ক
কালীঘাটে (Kalighat) পদ্ম ফোটাতে পারেনি বলেই এসব করছে। বালিগঞ্জে (Ballygunge) টাকা উদ্ধারকাণ্ডে এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) নিশানা করলেন মুখ্য়মন্ত্রীর ভাই কার্তিক বন্দ্য়োপাধ্য়ায় (Kartick Banerjee)। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।