Morning Headlines: এসএসকেএমে ফের আগুন, ২ ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে | Bangla News
ABP Ananda | 18 Nov 2022 06:57 AM (IST)

এসএসকেএমে ফের আগুন। এমার্জেন্সির দোতলার সিটি স্ক্যান বিভাগে হঠাৎ আগুন। ভষ্মীভূত ৩টি ঘর। পাশের ওয়ার্ড থেকে বের করা হল রোগীদের। ৬ বছর পরে এসএসকেএমে ফিরল আগুন আতঙ্ক। ২ ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন রোগীর পরিজনদের ভিড়।