Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন

ABP Ananda LIVE : রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড । 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন । সকাল আটটা নাগাদ রেস্তোরাঁ থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা । স্থানীয়রাই শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কী কারণে অগ্নিকাণ্ড, খতিয়ে দেখছে দমকল।
আরও খবর...
বিচারব্যবস্থার একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
৭ নভেম্বর, জন্মদিনের সেলিব্রেশন ঘিরে কালীঘাটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে ধুন্ধুমার বাধে। সেই ঘটনায় বিচারব্যবস্থার একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিরাপত্তা নিয়ে মামলার শুনানি চলাকালীন এই ভিডিও আদালতের কাছে পেশ করে আদালত অবমাননার মামলার আর্জি জানায় রাজ্য সরকার। এরপরই বিচারপতি কৃষ্ণ রাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশে বলেন, "আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই। তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে। আমি তা দেখে নেব।" এরপর এনিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। কেন আদালত অবমাননার রুল জারি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? ১৫ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে।