IIT Kharagpur Fire: খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে জঙ্গলে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2021 09:52 PM (IST)

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে জঙ্গলে বিধ্বংসী আগুন (IIT Kharagpur Fire)। আগুন ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। শুকনো গাছ-কাঠে হঠাৎ আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।