Bank Fire:বোলপুরে অ্যাক্সিস ব্যাঙ্কে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
বোলপুরে অ্যাক্সিস ব্যাঙ্কে ভয়াবহ আগুন। সকাল সাড়ে ১১টা নাগাদ দোতলায় আগুন লাগে। প্রথমে ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর গোটা ব্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। গরুপাচার মামলার তদন্তে বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কে বেশ কয়েকবার হানা দেয় সিবিআই।
Tags :
Kolkata Fire Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Bolpur Axis Bank