Fire in Train : মুম্বই শোলাপুর বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ABP Ananda
মুম্বই শোলাপুর বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে আগুন। বেঙ্গালুরু স্টেশনে ট্রেন ঢোকার পরেই আগুন, স্টেশন চত্বরে আতঙ্ক। এসি কামরা থেকে গলগল করে বেরোতে থাকে ধোঁয়া। সকাল ৭.৩০ নাগাদ ট্রেন পৌঁছনোর পরেই আগুন। আগুন লাগার সময় কোনও যাত্রী ট্রেনে না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দ্রুত পৌঁছয় দমকল, আগুন এখন নিয়ন্ত্রণে।