Fire: রানিগঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, আতঙ্ক গোটা এলাকায় | Bangla News

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। স্থানীয় সূত্রে দাবি, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন দমকলে। এরপর দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ে। জানলার গ্রিল কেটে দমকলকর্মীরা ব্যাঙ্কের ভিতরে ঢোকার চেষ্টা করলেও আগুনের হলকা ও ধোঁয়ার কারণে তাঁদের সমস্যায় পড়তে হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola