Behala: বেহালার বিএল সাহা রোডে একটি গুদামে আগুন, এলাকায় আতঙ্ক | ABP Ananda LIVE

বেহালার বিএল সাহা রোডে একটি গুদামে আগুন। গতকাল গভীর রাতে আগুন লাগে ওই গুদামে। রাত ২টো নাগাদ গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেওয়া হয়। দমকলের রাতভরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। সকালে দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় কাগজ, প্লাস্টিক, ফাইবারের মতো দাহ্য পদার্থ ঠাসা গুদামে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola