Purulia: পুরুলিয়ার রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রহস্যজনক আগুন | ABP Ananda LIVE
ABP Ananda | 28 Feb 2023 11:30 AM (IST)

পুরুলিয়ার (Purulia) রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রহস্যজনক আগুন। ওপরে DIB-র DSP-র কোয়ার্টার। একতলায় গোয়েন্দা বিভাগের একটি ঘর থেকে আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখেন এক পুলিশ কর্মী। দমকলের ২টি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘরে জেলা গোয়েন্দা দফতরের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলি পুড়ে যায়। DIB অফিসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।