Fire near rajbhawan: রাজভবনের কাছে বহুতলে বিধ্বংসী আগুন, রাস্তায় রাজ্যপাল
রাজভবনের (Rajbhawan) কাছে বহুতলে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে শরাফ হাউসের ছাদের একাংশ। ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছে রাস্তায়। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ৪টি ইঞ্জিন। খবর পেয়ে রাজভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল। নিজেই তদারকি করছেন সি ভি আনন্দ বোস (CV Anand Bose)।