✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Fire near rajbhawan: শরাফ হাউসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেআইনি নির্মাণ

ABP Ananda  |  11 May 2023 08:26 AM (IST)
ABP News

 কালো ধোঁয়ায় ঢেকেছে শহরের প্রাণ কেন্দ্র। ক্রমেই গ্রাস করছে লেলিহান শিখা। রাজভবনের কাছে শরাফ হাউসে ভয়াবহ আগুন। ভেঙে পড়েছে ছাদের একাংশ। একের পর এক এসি-তে বিস্ফোরণ।  রাজভবন থেকে বেরিয়ে তদারকি করলেন রাজ্যপাল ( C V Ananda Bose ) । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্য়মন্ত্রী ( Mamata Banerjee ) ।


গোটা ছাদ জ্বলছে দাউ দাউ করে। একের পর এক এসি-তে ঘটছে বিস্ফোরণ।  ভেঙে পড়ছে জানলার কাচ, জ্বলন্ত টুকরো। কালো ধোঁয়া ঢেকে ফেলছে আকাশ! শহরে ফের অগ্নিকাণ্ড। অফিস টাইমে অফিস পাড়ায় ভয়াবহ আগুন। 

বুধবার সকাল ১০.৩০টা নাগাদ রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ির চারতলার ছাদের একাংশ। রাজভবন থেকে রাস্তায় বাইরে বেরিয়ে আসেন রাজ্যপাল। আগুন নেভানোর কাজে তদারকি করেন তিনি। ঘটনাস্থলে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আনা হয় হাইড্রলিক ল্যাডার। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্য়মন্ত্রী। আসেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। সূত্রের খবর, ছাদের ওপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস ছিল। স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়।

ভস্মীভূত হয়ে যায় সবকটি অফিস। ভেঙে পড়ে ছাদের একাংশ। পুড়ে যায় আশেপাশের কয়েকটি গাছও। দমকলের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

অফিস টাইমে রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন ভস্মীভূত হয়ে গেল একাধিক অফিস। এই অগ্নিকাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের দাবি, শরাফ হাউসে একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। পুরসভার কাছে জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর কিছুই জানাননি বলে পাল্টা দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Fire near rajbhawan: শরাফ হাউসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বেআইনি নির্মাণ

TRENDING VIDEOS

"কাউকে অসম্মান করা ভারতীয় সংস্কৃতিতে নেই" ঢাকুরিয়ার স্কুলে ছবি-বিতর্কে মন্তব্য শমীক58 Minutes ago

পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে1 Hour ago

৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর1 Hour ago

এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.