Garden Reach Building Collapse: গার্ডেনরিচে ১০ জনের প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুরসভার?
ABP Ananda | 20 Mar 2024 08:40 PM (IST)

ABP Ananda LIVE: গার্ডেনরিচে (Garden Reach) ১০ জনের প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুরসভার? 'হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর'। 'আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল'। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক মেয়রের। গার্ডেনরিচকাণ্ডে পুর-আধিকারিকদেরই দায়ী করে ধমক মেয়রের (Firhad Hakim)। 'পাশের আইনি বাড়িকে নোটিশ, দেখতে পেলন না বেআইনি নির্মাণ?' বিল্ডিং বিভাগের বৈঠকে ইঞ্জিনিয়ারকে ধমক ফিরহাদ হাকিমের।