Firhad Hakim : 'গব্বরের কায়দায় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে দেশ শাসন' মন্তব্য ফিরহাদের : Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2022 01:55 PM (IST)

কলকাতায় ফের ইডি-র অভিযানে মিলল বিপুল পরিমাণ টাকা। পার্থ-অর্পিতাকাণ্ডের পর ফের কলকাতায় টাকার পাহাড়!
গার্ডেনরিচে একটি বাড়ির দোতলায় ঘরে খাটের নীচে টাকার বান্ডিল। ৫০০ ও ২ হাজার টাকার প্রচুর নোট প্লাস্টিকের ব্যাগে
ব্যাঙ্ক থেকে আনা হচ্ছে টাকা গোনার মেশিন। মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগে চলছে তল্লাশি, খবর ইডি সূত্রে।
গব্বরের কায়দায় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে দেশ শাসন করতে চাইছে মোদি সরকার, আক্রমণ ফিরহাদের।