Firhad on Partha : 'এই পার্থদাকে আমি চিনতাম না', নিয়োগ-দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য ফিরহাদের
নিয়োগ-দুর্নীতি ও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্ত্রী ফিরহাদ হাকিম। 'টাকার বিনিময়ে চাকরি, আমাদের সবার কাছে লজ্জার'। 'এই পার্থদাকে আমি চিনতাম না, এই পার্থদা আমার কাছে নতুন'। 'স্বপ্নেও ভাবতে পারিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে'। 'কারও অধিকার হরণ করে চাকরি দেওয়া অন্যায়, পাপ'। 'সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বাস করে ঠকেছেন'। 'কিন্তু বিশ্বাস রাখতেই হবে, এত বড় সংগঠন বিশ্বাস ছাড়া চলে না'। মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের।