Firhad Hakim: 'বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, দূর করতে পারছি না', মন্তব্য ফিরহাদ হাকিমের
ABP Ananda LIVE: 'বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, দূর করতে পারছি না। কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না', গার্ডেনরিচে (Garden Reach)বেআইনি বহুতল ভেঙে ৯ জনের মৃত্যুর পর স্বীকারোক্তি মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim)। 'বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের। বেআইনি নির্মাণ কাউন্সিলরের দেখার কথা নয়'। তৃণমূল কাউন্সিলরকে মেয়রের 'ক্লিনচিট', দায় শুধু পুর আধিকারিকদের?