Raju Jha Murder: শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ | ABP Ananda LIVE
শক্তিগড়ে শ্যুটআউটে (Raju Jha Murder Update) ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ। শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তীর মায়ের নামে। '২০১৭-য় গাড়িটি কিনেছিলাম, ২০২২-এ বিক্রি করে দিই। একটি সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রি করেছিলাম, কিন্তু এখনও নাম ট্রান্সফার হয়নি। ২০২২-এ গাড়িটি একটি সংস্থার মাধ্যমে বিক্রি করলেও এখনও ১০ হাজার টাকা পাই। পুলিশকে গোটা বিষয়টি জানাব।' এবিপি আনন্দে জানালেন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তী।