Purulia News: একদিন ছুটি পেতে অষ্টম শ্রেণির ছাত্রর হাতে খুন প্রথম শ্রেণির পড়ুয়া! ABP Ananda Live

West Bengal News: স্কুলের পড়ুয়ার  মৃত্য়ু হলে একদিন ছুটি থাকবে স্কুল। সেই কারণে প্রথম শ্রেণির ছাত্রকে খুনের অভিযোগ উঠল সেই স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে! বীভৎস এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার (Purulia) মানবাজারে (Manbazar)। ৩০ জানুয়ারি সকুলের পাশেই প্রথম শ্রেণির এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মানবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃত ছাত্রের পরিবার। পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ধৃত অষ্টম শ্রেণির পড়ুয়া জেরায় জানিয়েছে,  সকুলের ছাত্র মারা গেলে একদিনের ছুটি পাওয়া যাবে, সেই ভেবেই সে প্রথম শ্রেণির ওই ছাত্রকে খুন করে। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola