Nandigram: হলদি নদীতে ট্রলার ডুবিতে মৃত এক মৎস্যজীবী, নিখোঁজ আরও ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2021 11:08 AM (IST)

হলদি নদীতে ট্রলার ডুবিতে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩ জন। সূত্রের খবর গতকাল নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে সমুদ্রে মাছ ধরতে যান। রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলার। কোন রকমে ৯ জন মৎস্যজীবী সাঁতরে পাড়ে উঠে আসেন। এখনও নিখোঁজ ৩ জন। চলছে উদ্ধারকাজ।