ABP LIVE Exclusive: পরিত্যক্ত জলের বোতল দিয়েই বাহারি ফুলের টব থেকে ঠাকুরের মূর্তি, তাক লাগাচ্ছেন হাওড়ার প্রবীণ | ABP Ananda LIVE
পরিত্যক্ত জলের বোতল এমনিতে আর কোনও কাজে লাগার কথা নয়। কিন্তু ৬৮ বছরের প্রবীণের হাতের গুণে সেই বোতলই এখন নতুন রূপে সেজে উঠেছে। পরিত্যক্ত জলের (Water Bottle) বোতল দিয়েই বাহারি ফুলের টব থেকে ঠাকুরের মূর্তি গড়ে তুলেছেন হাওড়া (Howrah) কোর্টের এই অবসরপ্রাপ্ত ক্লার্ক। তাঁর প্রতিভার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে দূরেও। বাগুইআটি (Baguihati) থেকে তেঘরিয়া (Tegharia), বহু মানুষ প্রবীণের হাতের কাজ দেখতে জমায়েত হচ্ছেন তাঁর বাড়িতে।